এসআইআরের শুনানি পর্বে ডাক পেয়েছে খোদ সাংসদের পরিবার। শুনানি পর্বে ডাক পড়েছে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্য, যার মধ্যে রয়েছে সাংসদের দুই ছেলে, তার বোন ও তার বৃদ্ধা মা। ডাক আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন তৃণমূল সাংসদ। তার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার দিকবেড়িয়া এলাকায়। কাকলি তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার, তার বড় ছেলে বিশ্বনাথ ও ছোটো ছেলে বৈদ্যনাথও চিকিৎসক।
সাংসদের বক্তব্যের পাল্টা কমিশনের দাবি , সাংসদের পরিবার সঠিকভাবে ইনুমারেশন ফর্ম ফিলাপ করেননি। সেই কারণেই শুনানি পর্বে ডাক পড়ে তাদের। তবে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ। কমিশনের পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে দিয়ে , সাংসদ লিখেছেন, “ওরা যদি কিছু কাগজপত্র চায়, সেগুলো দিতে হবে। কিন্তু আমার মতো মানুষ, যে বিগত ৫০ বছর ধরে রাজনীতি করছে, তাঁর পরিবারেই যদি এমন আঘাত করে বিজেপি তাহলে সাধারণ মানুষের উপর কী অত্যাচার করছে এরা।”
কমিশনের পোস্ট শেয়ার করে পাল্টা বারাসতের সাংসদ লিখেছেন, “সংবাদমাধ্যমে এনুমারেশন ফর্ম প্রকাশ্যে প্রদর্শন করে নবতিপর একজন মহিলাকে অপমান করা কি বৈধ? একবার জমা দেওয়ার পর ফর্মটি নির্বাচন কমিশনের হেফাজতে হয়ে যায়, কোনো সংবাদমাধ্যমের নয়। এটি গুরুতর বিশ্বাস লঙ্ঘন।” প্রসঙ্গত, শুনানির আগেই ঘোষণা করা হয়েছিল , ৮৫ বছর বয়স্ক ভোটারদের শুনানি কেন্দ্রে ডাকা হবে না। তাদের হেয়ারিং প্রক্রিয়া বাড়িতে গিয়ে করা হবে। তবে শনিবার শুনানির প্রথম পর্বে দেখা যায় , কলকাতার চেতলা গার্লস স্কুলে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৮৫ বছর বয়স্কা বৃদ্ধাকে। যা শুরু হয়েছে বিতর্ক।







