কলকাতারাজনীতি

বিজেপি কর্মী খুনের ঘটনায় আগাম জামিনের আর্জি তৃণমূলের তিন পরিচিত মুখের

২১ -এর নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার । বিজেপি কর্মীর খুনের ঘটনায় এবার আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল নেতারা ! বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়রআর পারিষদ স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ আগাম জামিনের আবেদন করেছেন । এই তিন তৃণমূল নেতার আইনজীবীদের দাবী, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই খুনের ঘটনায় তৃণমূল নেতাদের নাম জড়ানো হয়েছে। তবে তদন্তে সহযোগিতা করলেও , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হঠাৎই এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। তাই আইনি সুরক্ষা দরকার হয়ে দাঁড়িয়েছে। তাই তৃণমূল নেতা পরেশ পাল , স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ আগাম জামিনের আবেদন জানালেন । তৃণমূলের তিন নেতার আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে আগামী ১৬ জুলাই । বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হতে পারে এই শুনানি , বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য , বিজেপি কর্মী অভিজিৎ সরকার বেলেঘাটায় থাকতেন , এবং গেরুয়া শিবিরের সক্রিয় কর্মী ছিলেন। ২১ এর নির্বাচনের ফল প্রকাশ হয় ২ মে । সেদিন কলকাতার বেশ কিছু এলাকায় হিংসা পরিলক্ষিত হয় । অভিজিৎ সরকারের অভিযোগ ছিল , সেই হিংসায় তার বাড়ি এবং তার পোষ্যদের ওপর আক্রমণ করা হয় । ফেইসবুক লাইভে এসে , এই অভিযোগ জানিয়েছিলেন তিনি । তবে তার কিছু সময়ের মধ্যেই পাওয়া গিয়েছিল অভিজিৎ সরকারের মৃত দেহ । যে ঘটনায় অভিযোগের তীর ওঠে পরেশ পাল , স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে । এই ঘটনায় , সম্প্রতি দাখিল করা চার্জশিটে তৃণমূলের এই তিন নেতা নেত্রীর নাম থাকায় , তারা আগাম জামিনের আবেদন জানালেন ।

এই বিষয়ে ৩০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ বলেছেন ,”আমি শুধু দেশের আইন ব্যবস্থাই নয়, ঈশ্বরের উপরেও আশাবাদী যে, আমরা সঠিক বিচার পাব।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.