প্রজাতন্ত্র দিবসের ৭৬ তম দিনে রবিবার দুপুরে কলকাতা একান্নবর্তী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে ষাট বা ষাট উদ্ধে নববারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দশ জন মহিলার স্বনির্ভরতার লক্ষ্যে দুর্গতিনাশিনী নামক সেল্ফ হেল্প গ্রুপে প্রত্যেক কে এককালীন দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন সংস্থার সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন ২০০৮ সাল থেকে একান্নবর্তী এনজিও এর পথ চলা শুরু। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা ও শিশুদের মান উন্নয়নে নানাবিধ কাজে নিজেদের নিযুক্তি করি। গত বছর স্বাধীন ভারতের সংবিধানের গৌরবময় ৭৫ বছর কে সামনে রেখে গত বছর এপ্রিলে রোটারি সদনে ষাটোর্ধ মহিলাদের নিয়ে স্বনির্ভরতাই আমার শক্তি ‘বোধন’ জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এবছর ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের নববারাকপুরে বিভিন্ন ওয়ার্ডের দশ জন ষাটোর্ধ মহিলা দের স্বনির্ভরতার লক্ষ্যে দুর্গতিনাশিনী নামক সেল্ফ হেল্প গ্রুপে প্রথম ধাপে প্রত্যেক কে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হল। এই টাকা ফেরতযোগ্য নয়। মন্ত্রী বলেন ষাট বা ষাটোর্ধ সিনিয়র সিটিজেন মহিলাদের কর্ম ক্ষমতা বা দক্ষতা কমে না। ধারনা ভুল। সেল্ফ হেল্প গ্রুপে মহিলা দের স্বনির্ভর ও স্বাবলম্বী হতেই এই সংবিধানের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে দুর্গতিনাশিনী গ্রুপের নববারাকপুরে আত্মপ্রকাশ হল। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, সুদীপ ঘোষ সহ একঝাঁক পুর প্রতিনিধি ।
Read Next
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
ফের পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা কমিশনের
November 20, 2026







