খেলাধুলা

বিশ্বকাপের আগে খেলার প্রস্তুতি পর্ব চচ্ছে জোর কদমে !

নিজস্ব সংবাদদাতা : ফের ১ যুগ পর বসতে চলেছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের মেলা। ধোনির পর রোহিতের হাতে সোনালী কাপ দেখার আশায় ১৪৪ কোটির দেশ। বিশ্বকাপ নিয়ে চলছে প্রস্তুতি। যত দিন এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার মাত্রা। বিশ্বকাপের মূল সূচি আগেই ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের রেশ। তার আগে প্রত্যেক দল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মূলত তিনটি শহরে আয়োজিত হবে। প্রস্তুতি ম্যাচ ৩ টি শহরে হবে কিন্তু মূল পর্বের কোন ম্যাচ খেলা হবে না। প্রস্তুতি ম্যাচ খেলা হবে গুয়াহাটি, হায়দ্রাবাদ, ও তিরুবনন্তপুরমে। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর মঙ্গলবারের মধ্যে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ গুলি হবে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর একটি খেলা হবে গুয়াহাটিতে ও আর একটি হবে তিরুবনন্তপুরম স্টেডিয়ামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.