রাজনীতি

ফের উদ্ধার ছাত্রীর মৃত দেহ ! এবার ফোকাস এসএসকেএম – এর হোস্টেলে

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উদ্ধার করা হলো নার্সিং পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে এসএসকেএম হাসপাতালের লিটন হোস্টেলে। জানা গেছে দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার নাম সুতপা কর্মকার। তার বাড়ি উত্তরবঙ্গের রায়গঞ্জে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আবাসনের অন্যান্য পড়ুয়াদের মধ্যে। মৃত্যুর আসল কারণ কি? তদন্তে ভবানীপুর থানার পুলিশ।

বুধবার ওই হোস্টেলের দোতলার বাথরুম থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এক ছাত্রী বলেন, বাথরুমের দরজা অনেকক্ষণ বন্ধ থাকার কারণে হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেয় সে। দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালের emargency তে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত ছাত্রী যে মানসিক চাপে ভুগছিলেন তা স্পষ্ট। কারণ নিম্নবর্ষের ছাত্রীদের যে সিনিয়ারদের অপব্যবহারের মুখে পড়তে হয় তা দাবি করছেন ওই আবাসিকের অনেকেই। তবে এবিষয়ে স্পষ্ট ভাষায় মুখ খুলতে কেউই প্রস্তুত নন। সিনিয়রদের চাপে পড়েই মানসিকভাবে অত্যাচারিত হয়ে ওই ছাত্রী যে আত্মহত্যা করেছে বলে তা অনুমান করা হচ্ছে। এখনও কোনো পুলিশি অভিযোগ দায়ের হয়নি। তবে ঠিক কি কারণে ওই ছাত্রী মানসিক চাপে পড়ে এমন পদক্ষেপ নিল তা খতিয়ে দেখবে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.