কলকাতাক্রাইম

ভুয়ো পরিচয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক, টাকা তুলেই উধাও—ধরা পড়ল বিএসএফ কনস্টেবল

বিয়ের প্রতিশ্রুতি, জমি ও গাড়ি দেওয়ার লোভ—এইসব প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।

ধৃতের নাম মোহাম্মদ নিষাদ আলি, পেশায় বিএসএফ কনস্টেবল, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকায়। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিউটাউনের সাপুজি এলাকায় ভুয়ো পরিচয়ে বিভিন্ন ওয়েবসাইটে মহিলাদের সঙ্গে যোগাযোগ করতেন। কখনও নিজের নাম-পরিচয় লুকিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তো কখনও জমি বা গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের কাছ থেকে অর্থ আদায় করতেন।

টেকনোসিটি থানায় একাধিক মহিলা প্রতারণার অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, অভিযুক্তর বিরুদ্ধে একটি নাবালিকা (বয়স মাত্র ১২ বছর)-কে যৌন হেনস্তার অভিযোগও উঠে এসেছে। এমনকি, এক মহিলার সঙ্গে প্রতারণার পাশাপাশি তাঁর মায়ের সঙ্গেও অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে।

শেষমেশ নিউটাউন এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউন-সহ বিস্তীর্ণ এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.