দেশবিদেশ

হিথরোয় অগ্নিকান্ড, বদলালো মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সময়সূচী

পূর্ব নির্ধারিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর। তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। লন্ডনের হিথরো বিমানবন্দরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ড। সুরক্ষার খাতিরে পরিবর্তন হলেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সময়সূচি।

আগে থেকেই নির্ধারিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ দিনের বিদেশ সফর। সেইমতো মুখ্যমন্ত্রী শুক্রবারের মধ্যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন করেছেন। সেই পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে শনিবার সকাল বেলায় কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লেগে যায়। তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পুরোপুরি ভাবে বন্ধ রাখা হয়েছে সেই বিমানবন্দর। এমনকি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের হিথরো বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে জারি থাকবে নিষেধাজ্ঞা। সেই কারণে বদলে যায় মুখ্যমন্ত্রীর সফরের সময়সূচী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পৌঁছবেন লন্ডন?

এই বিপর্যয়ের জন্য হিথরো বিমানবন্দরের জায়গায় মুখ্যমন্ত্রীর ফ্লাইট অবতরণ করবে গ্যাটউইকে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার রাত ৮:২০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ইমিরেটস ফ্লাইট EK 573 করে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। দুবাইতে রবিবার ১২:১৫ নাগাদ পা দেবেন মুখ্যমন্ত্রী। এরপর ইমিরেটস ফ্লাইট EK 11 করে দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সেখান থেকে গাড়ি করে দেড় ঘন্টার যাত্রাপথ পেরিয়ে তিনি পৌঁছবেন তাজ জেমস কোর্ট হোটেলে। এরপর সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণের পর শিল্প নিয়ে লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর আগামী ২৯ তারিখ রাজ্যে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.