ডেবিট ধাওয়ানের পরিচালনায় বলিউড ইন্ডাস্ট্রি কাঁপাতে চলেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। যেখানে নায়কের চরিত্রে দেখা যাবে পরিচালকের শপুত্র বরুণ ধাওয়ানকে। এই ছবির শ্যুটিংয়ের জন্য ইতিমধ্যেই পুরো টিম হাজির হয়েছে উত্তরাখন্ডে। এবার সেখানেই গঙ্গা আরতিতে যোগ দেয় নায়ক নায়িকা। সেই ছবি সমাজ মাধ্যমে আসতেই উচ্ছ্বাস নেমে এসেছে অনুরাগীদের মধ্যে।
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমা ইতিমধ্যেই মানুষের মধ্যে বেশ চর্চা এসেছে। সেখানেই নায়কের চরিত্রের পর্দা কাঁপাবেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। সেই সিনেমাতেই পরিচালকের দায়িত্ব সামলাতে দেখা যাবে স্বয়ং নায়কের পিতাকে। নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ের। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে। এই সিনেমার শ্যুটিংয়ের পর্ব জোর কদমে চলছে উত্তরাখণ্ডের ঋষিকেশে।
সেখানেই এবার শ্যুটিংয়ের মাঝে সন্ধ্যাবেলায় নায়ক নায়িকাকে দেখা গেল ভক্তি ভরে গঙ্গা আরতি করতে। পাশাপাশি পারমার্থ নিকেতন আশ্রমের বিভিন্ন পুজো-পার্বণেও সামিল হয় এই দুই তারকা। সেই বিশেষ মুহূর্তে কিছু ছবি লেন্স বন্দি হয়েছে। সেই সমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ায় আশার পর কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা। এমনকি এই সিনেমা নিয়েও ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে দর্শকমহলে।







