রাজ্য

ফের ট্রেন দুর্ঘটনা ! ওড়িশায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

ফের ট্রেন দুর্ঘটনা ! ওড়িশায় লাইনচ্যুত শালিমার – সম্বলপুর এক্সপ্রেস । জানা গিয়েছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের জেনারেল বগি । সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই এই দুর্ঘটনা ঘটে । তবে এই দুর্ঘটনায় যাত্রীদের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি , চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা ।

জেনারেল বগিটি লাইনচ্যুত হওয়ার সাথে সাথেই চালক ট্রেনটি থামিয়ে দেন বলে জানা গিয়েছে । পাশাপাশি ট্রেনের গতি কম থাকায় , বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় । তবে এই ট্রেন দুর্ঘটনার জেরে , আপাতভাবে সম্বলপুর শাখায় , ট্রেন চলাচল ব্যাহত রয়েছে । ইতিমধ্যেই পুলিশ ও রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে , পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর ।

উল্লেখ্য, ট্রেনের জেনারেল বগিটি লাইনচ্যুত হয়ে যেতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে । তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আপাতত এই ট্রেন দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পাশাপাশি যাত্রীদেরও ট্রেন থেকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.