দীর্ঘ ১২ বছর পর ফের পর্দা কাঁপাতে চলেছে এক সময়কার হিট জুটি দেব-শুভশ্রী। গত ২০১৩ সালে এই সিনেমার শ্যুটিং সম্পন্ন হয়েছিল। অনেক জটিলতার পর এই বহু অপেক্ষাকৃত সিনেমা ধূমকেতু সিনেমা মুক্তির তারিখ সামনে আসতেই উচ্ছ্বাসে পেটে পরে দর্শকমহল। তারপর থেকেই এই সিনেমা নিয়ে একের পর এক চমক দিতে থাকেন প্রযোজক তথা নায়ক দেব। এবার ভিন্ন লুকে দ্বিতীয় গানের চমক সামনে আনলেন দেব।
এই সিনেমা নিয়ে প্রবল উন্মাদনা দর্শক মহলে। এই সিনেমার প্রথম গান হিসেবে সামনে এসেছে ‘গানে গানে’ প্রেমের গান। যেখানে প্রায় এক যুগ পর এক সময়ের হিট জুটি দেব- শুভশ্রীকে চুটিয়ে প্রেম করতে দেখা যায়। অবশ্য প্রেমের দৃশ্য শুধু এই গানে না সিনেমার টিজারেও ফুটে উঠেছে। তবে এবার দ্বিতীয় গানটা একটু অন্যরকম। এখানে উঠে এসেছে নায়ক নায়িকার প্রেম নয় বরং মা-ছেলের আন্তরিকতা অনুপমের সুরে উঠে এসেছে। এই ‘মা’ গানের লেখা, সুর এবং কন্ঠে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়।
এই গানের মাধ্যমে উঠে এসেছে মা ও পুত্রের চিরন্তন বন্ধনের ছবি। এই গানটি এক্কেবারে আনুষ্ঠানিকভাবে গায়ক অনুপম রায়, প্রযোজক রানা সরকার, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও নায়ক দেব সহ একাধিক তারকাদের উপস্থিতিতে জমজমাট ভাবে প্রকাশিত হয় এই সিনেমার গান। যেখানে দেখা গিয়েছে নায়ক দেবকে দূর থেকে মায়ের সঙ্গে কাটানো স্মৃতিচারণা করে চোখের জল ফেলতে। যত দিন যাচ্ছে যেন এই সিনেমা নিয়ে প্রত্যাশা আরো কয়েকগুণ বেড়ে যাচ্ছে। সকলেই বসে রয়েছে ১৪ই আগস্ট এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য। এই সিনেমা যে বক্স অফিসে দাগ কাটবে তা বর্তমান পরিস্থিতিতে বলাই বাহুল্য।







