জেলা

বেপরোয়া বাসের গতিতে প্রাণ হারালেন প্রতিভাবান সঙ্গীত শিল্পী

ফের বেপরোয়া বাসের গতিতে ফের বলি হলো আরো এক নিরীহ প্রাণ। বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৬টা নাগাদ বাসের ধাক্কায় প্রাণ হারালো প্রতিভাবান গায়িকা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটে। পুলিশের হাতে আটক বাস চালক।

সঙ্গীত শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত গায়িকার নাম মৌমিতা দেবনাথ। এই প্রতিভাবান গায়িকা উলুবেরিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ার বাসিন্দা। তিনি বিভিন্ন শহরে ঘুরে নিয়মিত গানের অনুষ্ঠান করতেন। এমনকি প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে নিমদিঘিতে নিজের গানের স্কুলে যেতেন। পাশাপাশি তাকে দেখা গিয়েছিল দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও। অন্যান্যদিনের মতো গতকাল সন্ধ্যায় একজনের বাইকের বাইকে চড়ে স্কুলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে বাস এসে সজরে ধাক্কা মারে সেই বাইকটিকে। দুজনেই ছিটকে পরে রাস্তার উপর।

তবে হেলমেটের জন্য প্রাণে বেঁচে যায় বাইক চালক। মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন গায়িকা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। ইতিমধ্যেই ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ।মাত্র ৩৫ বছর বয়সেই সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা পরিবার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.