রাজনীতিরাজ্য

।।ভুতুড়ে ভোটার খুঁজতে এবার হাতে প্ল্যাকার্ড নিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূল নেতৃত্ব।।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একই এপিক নম্বরে রাজ্যসহ ভিন রাজ্যের ভোটার রয়েছে অর্থাৎ এপিক কার্ড রয়েছে তাই অবিলম্বে সেই সকল ভুতুড়ে ভোটার ডিলিট করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হোক আর এই নির্দেশ পেতেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ আর এবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাটরা এলাকায় ২৭৭ নম্বর বুথ সহ গোপালপুর ২ নম্বর অঞ্চলের একাধিক এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ করছেন সঙ্গে ছিল প্রতীকি ভূত তৃণমূল নেতৃত্বের দাবি অবিলম্বে ভুতুড়ে ভোটার খুঁজে ডিলিট করতে হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি তারা বলেন ভুতুড়ে বর্ডার খোঁজে তারা প্রশাসনকে জানাবেন এবং এ বিষয়ে প্রশাসন যথাযথ ভূমিকা নেবেন বলে আশা করছি এমনটাই দাবি করেছেন নেতৃত্ব। নেত্রীর নির্দেশ পেয়েই ১২১ হাড়োয়া বিধানসভার গোপালপুর ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বজন গ্রাহ্য নের্তৃত্ব যুব সভাপতি কামরুল সর্দার ও হাড়োয়া ১নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বুলবুল এর যৌথ উদোগ্যে ২৭৭নং বুথ সহ বিভিন্ন গ্রামে ভুতুড়ে ভোটার নিধন পরিক্রমা । উপস্থিত ছিলেন বুথের জন প্রতিনিধি সমর সিংহ সহ একাধিক কৰ্মী সমর্থক বৃন্দ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.