ক্রাইমজেলা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসাত থেকে গ্রেফতার আরো এক

ফের বারাসাত থেকে ভুয়ো পাসপোর্ট কান্ডে গ্রেফতার সমীর দাস নামের এক ব্যক্তি।গতকাল মঙ্গলবার রাতে বারাসাতের নবপল্লীর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয় সমীর দাস কে। রাজ্যের STF শাখা তাকে গ্রেফতার করে। জানা গেছে , সমীর দাসের দুই ছেলে তার মধ্যে একজন ডাক্তার এবং একজন পুলিশ কর্মী। সমীর দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান ছেলের সাহায্য নিয়েই জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করতেন এই সমীর দাস।

সূত্রের খবর পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারির মূল পন্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের। পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ উঠে আসে সমীর দাসের নাম। গতকাল এসটিএফ তাকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে আসে এবং রাতভোর তার বাড়িতে এসটিএফ আধিকারিকরা তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.