বর্তমানে টলি সুন্দরী বলতে অন্যতম নায়িকার হিসেবে উঠে আসে কোয়েল মল্লিকের নাম। এমনকি তার পুত্র কবিরের জন্মের সময় বেশ কিছুটা ছুটি নিয়েছিলেন নায়িকা। তারপর থেকে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেশ বিবেচনা করে সম্মতি জানায়। এবার উজ্জল ক্যারিয়ারের মধ্যেই ফের মা হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সেই বিষয়ে নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়া জানালেন।
বর্তমানে তিনি ছুটি হয়ে সংসার যেমন করছেন অন্যদিকে নিজের কাজের জায়গাও সামলাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মিতিন মাসির ভূমিকায় মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার মিতিন মাসির চরিত্রে ‘খুনের সন্ধানে’ শুটিং শেষ হয়েছে গত মার্চ মাসে। সেখানেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে এখন সম্পূর্ণ সুস্থ তিনি। এবার ফের কোয়েল মল্লিক নিজের জীবনে নতুন আরো এক অধ্যায় শুরু করতে চলেছেন।
২০০৩ সালে অভিনয় জগতে যাত্রা শুরু করেন নায়িকা। এরপর থেকেই বিভিন্ন ভূমিকায় দেখা যায় তাকে। সেই সঙ্গে তার এই জগতে কেটে গেছে প্রায় ২১ বছর। এরি মাঝে প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনকি বর্তমানে তার একটি ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে। কাজের পাশাপাশি দুজনেরই অন্যতম ধ্যান-জ্ঞান তাদের পুত্র কবির। এবার তাদের সেই দায়িত্ব আরও বাড়তে চলেছে বলে জানালেন অভিনেত্রী। আজ সকালে ইনস্টাগ্রামে কোয়েল মল্লিক তার বর ও ছেলের সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন। এরপর সেখানেই তিনি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।







