দেশরাজ্য

সংসদে অধিবেশনে যোগ দেওয়ার পূর্বে , ফের পহেলগাঁও নিয়ে সরব অভিষেক

পহেলগাঁও কান্ড নিয়ে , ফের প্রশ্ন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের! আবারো তার গলায় শোনা গেল, পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে জড়িত ৪ জঙ্গি কোথায়? পাশাপাশি বাংলাদেশী অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে অমিত শাহের ইস্তফাও দাবী করেছেন ।

অভিষেক ব্যানার্জির কথায়, “পহেলগাঁও হামলার তিন মাস হয়ে গেল, চার জঙ্গি কোথায়? তারা কি হাওয়ায় উবে গেল? আমি আগেও এই প্রশ্ন করেছি, কিন্তু কোনও উত্তর পাইনি।”

অভিষেক পহেলগাঁও প্রসঙ্গ নিয়ে বলেন , “যাদের দায়িত্বে থাকা সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে, দায় তো তাদের। এই দায় বিএসএফের, অমিত শাহের। পহেলগাঁওয়ের জঙ্গি হানায় ২৬ জন নাগরিক মারা গিয়েছেন। ওই চারজন জঙ্গি কোথায়, আমি লোকসভায় প্রশ্ন করেছি, উত্তর পায়নি। তাদের স্টেটাস কী, বর্ডার থেকে তারা ঢুকল কী করে। ওরা তো মশা-মাছি নয়। এত বড় বড় একে ৪৭ নিয়ে ঢুকছে, কেন্দ্র ঘুমাচ্ছে। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে নির্বাচনের সময়। ২০১৯ সালেও তো একই জিনিস হল। এদের গাফিলতির কারণে ৪০ জন আধা সামরিক জওয়ান মারা গেলেন। এটা আমি বলছি না, তৎকালীন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলছেন, ইন্টেলিজেন্স ফেলিওর। তাঁকে তাহলে এক্সটেনশন দিলেন কেন?”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো বলেন , “তৃতীয়বার সরকার তৈরির এক বছর হয়ে গিয়েছে, মানুষের জন্য কী করেছে? বাংলার মানুষের জন্য কী করেছে ? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, কতবার বাংলার জন্য কথা বলেছেন? তাঁকে কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, সে চিঠি লিখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন, ৫ বছর ধরে টাকা বন্ধ, বাংলার মানুষের জন্য কতবার লিখেছেন? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে, দেশে, বিশ্বে কত রোহিঙ্গা আছে, এদের কাছে তথ্য আছে? এরা অশিক্ষিত, জানে না।”

এইসব কেন্দ্রীয় সরকারের ব্যাথর্তা বলেই অভিযোগ করেন অভিষেক । তিনি বলেন , “বাইরে থেকে কেউ এলে, তারা তো বর্ডার টপকেই এসেছে। উড়ে তো আসেনি। বর্ডারের দায়িত্ব কার, বিএসএফের। আগে অমিত শাহ রিজাইন করুক, বিএসএফ, আইবির প্রধান রিজাইন করুক, তারপর এই প্রশ্ন করবেন। পহেলগাঁওতে তো পুলিশ কেন্দ্রের অধীনে। ওখানে তো রাজ্যের মর্যাদা এখনও ফেরানো হয়নি। কী করে নিল ৪ জঙ্গি পাকিস্তান থেকে এল, কীভাবে বন্দুক নিয়ে এল, ফিরে গেল? লজ্জা হওয়া উচিত। পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নাগরিকদের মেরে চলে যাচ্ছে, আমরা কিছু জানি না। এই ব্যর্থতা কাদের? কেন্দ্রীয় সরকারের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.