শাহরুখ খান অভিনীত “জওয়ান” ছবি বর্তমানে রমরমিয়ে চলছে। ৫৭ বছর বয়সে এসে এই ভাবে, এক নতুন ইতিহাস গড়ে চলেছে। দর্শকমহলে ঝড় তুলে দিয়েছে তাঁর লুক। ছবিতে তাঁর লুক থেকে শুরু করে তাঁর উপস্থাপনা, সবকিছুতেই প্রশংসা কুড়াচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এতো বছর পর বক্স অফিসে ফিরে এসে পদে পদে নিজেকে প্রমাণ করে চলেছেন। শাহরুখের এই অভাবনীয় সাফল্য দেখে সোশ্যাল মিডিয়াতে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন দক্ষিণী স্টার আল্লু আর্জুন।
সোশ্যাল মিডিয়াতে তিনি লিখলেন ”শাহরুখ খানের সবথেকে বড় অবতার, গোটা ভারত জুড়ে উচ্ছ্বাস, দাপিয়ে বেড়াচ্ছে তাঁর সোয়াগ। সত্যিই আপনার জন্য খুব আনন্দিত স্যার, আমরা এটার জন্যই প্রার্থনা করেছিলাম।” তিনি ছবির পরিচালক অ্যাটলিকেও শুভেচ্ছা জানিয়েছেন। পুষ্পা স্টার অর্থাত্ আল্লু আর্জুনের এই পোস্ট দেখামাত্রই শাহরুখ বললেন, “অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তোমার এই ভালবাসা ও প্রার্থনার জন্য। আর যখন সোয়াগ আর দ্য ফায়ার আগুন আমাকে নিজেই শুভেচ্ছা জানাতে এগিয়ে আসে তখন সত্যি দিনটা দারুন হয়ে ওঠে। আর যদি সোয়াগের কথাই বলো তবে আমি বলব আমি কিছুটা শিখেছি পুষ্পা ছবি তিন দিনে তিনবার দেখে। তোমাকে অনেক ভালবাসা সামনাসামনি দেখা হবে।”
জওয়ান ঝড়ের মাঝেই আসতে চলেছে পুষ্পা ২। পুষ্পা ২ এর প্রতিটা খবর ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ইতিমধ্যে ছবিটি মুক্তির দিনও প্রকাশ পেয়েছে।







