বিনোদন

পরিণীতি- রাঘবের বিয়েতে , কি কি থাকছে মেনুতে ?

উদয়পুরের তাজ লেকে প্যালেসে ২৪ সেপ্টেম্বরই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা সাত পাকে বাঁধা পড়বেন। ইতিমধ্যেই পরিণীতি ও রাঘবের বিয়ের নিমন্ত্রণপত্র সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবার তাদের বিয়ের মেনু কি হতে চলেছে, তাও প্রকাশ হয়েছে।

সূত্র অনুযায়ী, ২৩ তারিখ সকাল ১০ টা থেকেই পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হবে । গায়ে হলুদ, সঙ্গীত শুরু হবে। সকাল থেকেই শুরু হয়ে যাবে খাওয়া-দাওয়া। ভারতীয় খাবারেই সেজে উঠবে বিয়ের মেনু। থাকবে পাঞ্জাবি খানা, উত্তর ভারতের রসনা। তালিকায় রয়েছে ৫ রকমের বিরিয়ানি, ১৮ রকমের কাবাব। থাকবে কন্টিনেন্টাল খাবার। মেনুতে থাকছে পরিনীতির নানা স্বাদের ইটালিয়ান ফুড। অন্যদিকে রাঘবের পছন্দ মেনে পাঞ্জাবি খাবারে ভরে উঠবে বিয়ের মেনু। মিষ্টির ক্ষেত্রে প্রায় ১২ রকমের মিষ্টির সম্ভার থাকবে। মোতিচুরের লাড্ডু, হালুয়া, গুলাব জামুন, জিলিপি ও কেশর ক্ষীর।

বিয়ের আগেই অতিথিদের জন্য বিশেষ সারপ্রাইজ হাতে তুলে দেওয়া হবে। সেই সারপ্রাইজ বক্সে কী থাকবে তা ফাঁস করতে চাননি কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.