খেলাধুলা

খেলা সুলভ আচরণ নয়,মতামত ইংরেজ প্রাপ্তনদের!

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের আচরণের নিন্দা করেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা। ম্যাচের পঞ্চম অর্থাৎ শেষ দিনে ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির কাছাকাছি ছিল,সেই সময় স্টোকস ম্যাচ শেষ করার প্রস্তাব দেওয়াই ভারতীয় ব্যাটসম্যান প্রত্যাখ্যান করেন। এরপর স্টোকস রেগুলার বোলারদের বাদ দিয়ে হ্যারি ব্রুকের মতো পার্ট-টাইমবোলারদের দিয়ে বল করান।

ভারতীয় ব্যাটসম্যানরা যাতে দ্রুত সেঞ্চুরি পূর্ণ করতে পারেন সেই কারণে ব্রুক উদ্দেশ্যমূলকভাবে ফুল টস বল করেন। সেঞ্চুরি করার পর ইংরেজ খেলোয়াড়রা তা সমর্থন না করে নীরবে দাঁড়িয়ে থাকেন। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জোনাথন ট্রট এই ঘটনাকে খেলার প্রতি অসম্মানজনক বলেছেন। প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনও ব্রুকের বোলিংকে ‘হাস্যকর’ বলেছেন, যা ম্যাচের ফলাফলকে আরও অর্থহীন করে তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.