খেলাধুলাদেশ

সেনাবাহিনীকে অভিনব সম্মান আইপিএলের মাঠে

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুই দল ভারতীয় সেনাকে অভিনবভাবে স্যালুট জানায়। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা একসঙ্গে দাঁড়িয়ে সেনাবাহিনীকে সম্মান জানান। খেলা চলাকালীন বারবার ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত বার্তা। বহু সমর্থক এদিন তেরঙ্গা হাতে নিয়ে মাঠে উপস্থিত ছিলেন, যা জাগায় দেশাত্মবোধ।

সেনার প্রতি এই সম্মান জানানো হয়েছে অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে। ভারতীয় বায়ুসেনার সাম্প্রতিক প্রত্যাঘাতের পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইপিএলের সূচিতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর, ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে বৃহস্পতিবারের ম্যাচটি স্থগিত বা বাতিল করা হতে পারে। একইভাবে, আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে যে ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা, সেটি আর সেখানে হচ্ছে না বলেই খবর।

এখনও পর্যন্ত বিসিসিআই (BCCI)-র পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা না এলেও বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে ধর্মশালায় ম্যাচ আয়োজনের ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। প্রয়োজনে আরও বড়ো সিদ্ধান্ত নেওয়ার জন্যও প্রস্তুত বোর্ড। দেশের সেনাকে সম্মান জানাতে মঙ্গলবারের ম্যাচে যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। খেলাধুলার ময়দানেও সেনার প্রতি এমন শ্রদ্ধা জ্ঞাপন সত্যিই প্রশংসনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.