রাজ্য

উত্তরবঙ্গ এক্সপ্রেসে আরপিএফের বড়সড় মাদক অভিযান, উদ্ধার ৫৪ কেজির বেশি গাঁজা

উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ (RPF)। পূর্ব নির্ধারিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ধমানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫৪.২১ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। এই ঘটনায় এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে আরপিএফ।

সূত্রের খবর, কোচবিহারের দিনহাটা থেকে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার দিকে ওই মাদক পাচার হচ্ছিল। তবে তার আগেই পুলিশের কাছে খবর পৌঁছে যায়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ধমান স্টেশনে অভিযান চালায় আরপিএফ। তল্লাশির পর ট্রেন থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ধৃতদের বর্ধমানের বিশেষ মাদক আদালতে পেশ করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীমল বর্মন ও প্রসেনজিৎ রায় – দু’জনেই কোচবিহার জেলার বাসিন্দা। এছাড়া ধৃত আকাশ সিকদার উত্তর ২৪ পরগনার সোদপুরের, সন্তু আলী মোল্লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এবং সঞ্জয় দাস উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা। ধৃত পূজা কীর্তনীয়ার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গাঁজা পাচারের এই চক্রে আরও কেউ জড়িত কিনা, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদক কোথা থেকে আনা হচ্ছিল, কারা গ্রহণ করত, এবং এর পেছনে আরও বড় কোনও চক্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযানে সফল হয়ে বড় ধরনের মাদক চক্র ভাঙার সম্ভাবনা দেখছে রেল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.