জেলা

লাথি বিতর্ক নিয়ে বিজেপির সাফাই

লাথি বিতর্ক নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপ্পি গোস্বামীকে নিয়ে সাফাই গাইলেন বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নুকুল দাস। অভিযোগ, সন্দেশখালির ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ি এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল। এই ঘেরাও কর্মসূচিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপ্পি গোস্বামী বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নুকুল দাসকে লাথি মারেন। রবিবার এই নিয়ে জলপাইগুড়ি বিজেপির জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নুকুল দাস। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তাকে লাথি মারা হয়নি। ক্যামেরায় ভুল দেখা গেছে।

এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন বাপি বাবুর এটি বরাবরের অভ্যাস নিজেদের কর্মী দের লাথি মারা ।এর আগেও লাথি মারার একটি ঘটনা রাজ্যবাসী দেখেছে। তাই আজ নকুল বাবুকে ভয় ভীতি প্রদর্শন করে এই ধরনের কথা বলাতে বাধ্য করেছেন বলে তিনি বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.