আবহাওয়া

অষ্টমীতেই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, উৎসবের শেষলগ্নে দুর্যোগ! দশমী–একাদশীতে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

ষষ্ঠী ও সপ্তমী কেটে গিয়েছে একেবারে নিশ্চিন্তে। রোদ্দুরের ফাঁকে মেঘ–রোদ খেলা, কিন্তু বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে ছাতা ছাড়া দিব্যি উপভোগ করেছেন প্যান্ডেল হপিং। তবে স্বস্তি আর বেশিদিন নয়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, অষ্টমীর দিনই আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, যা নবমীর মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আর সেই নিম্নচাপেই ঘনাবে চিন্তার মেঘ।

অষ্টমীর দিন কোন জেলায় বৃষ্টি?

কলকাতায় মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ফলে ওইসব জেলার প্যান্ডেল হপিং প্ল্যানে ভাঁটা পড়তে পারে।

কলকাতার আবহাওয়া

অষ্টমীতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি—স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল (৯৩% পর্যন্ত), ফলে দর্শনার্থীদের ভিড়ে গলদঘর্ম অবস্থা তৈরি হয়েছে।

নবমী–দশমীতে কী অপেক্ষা করছে?

হাওয়া অফিসের সতর্কবার্তা বলছে—নবমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টি হবে।

ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে।

অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। এই চার জেলার জন্য দেওয়া হয়েছে কমলা সতর্কতা।

সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.