রাজ্য

এবার সাধারণ মানুষ দেখবেন শুনানির সরাসরি প্রচার, যুগান্তকারী পদক্ষেপ হাইকোর্টের!

হাইকোর্টের তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দের ডিভিষন বেঞ্চ দু’বছর পর সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ পাস করল। এবার থেকে ঘরে বসেই সরাসরি শুনানির সম্প্রচার দেখতে পাবেন বিচার প্রার্থীরা।

তবে সেটি শুধুমাত্র সম্প্রচারিত হবে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ইউটিউবে চ্যানেলে সরাসরি। ইতিমধ্যেই লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। আপাতত হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস এবং হাইকোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে হাইকোর্টের প্রশাসন সূত্রে, আদালতের গ্রীষ্মের অবকাশের আগেই মোট ৫২ টি আদালতক কক্ষেই লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে। যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে বিচার ব্যবস্থার আইনজীবীরা। অধিকাংশ আইনজীবীর মত এতেই অনেকের কোর্টের প্রতি ভুল ধারণা কেটে যাবে। পাশাপাশি বিচার ব্যবস্থার সঙ্গে বিচার প্রার্থীর যোগাযোগ বহুগুণ বাড়িয়ে দেওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.