নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। শুধু সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন না তিনি, ছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ। নজরুলের সন্তান কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। নজরুল সঙ্গীতে তাঁর অবদানের জন্য ২০১৫ সালে “সঙ্গীত মহাসম্মান” পুরস্কারে তাঁকে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
Read Next
November 5, 2026
আলুর দাম না মিললেই চাষিদের পাশে সরকার! প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি, পুরশুড়া থেকে বড় ঘোষণা শুভেন্দুর
November 5, 2026
বাবরি মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের! মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দেওয়ার বার্তা বিধায়কের
November 4, 2026
মধ্যদুপুরে বিকট শব্দে কাঁপল কাকদ্বীপ! সিলিন্ডার ফেটে চোখের পলকে ছাই ৩টি ঘর, আগুন নেভাতে মরিয়া দমকল
November 4, 2026
৮ নভেম্বর কালীপুজো, কলকাতায় নিশীথপুজোর সময় কখন? জেনে নিন অমাবস্যার তিথি ও পুজোর নির্ঘণ্ট
November 4, 2026
আন্দোলনের আবহেই বড় সিদ্ধান্ত! বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, জানুয়ারি থেকেই মিলবে বাড়তি টাকা
November 4, 2026
পরশুড়ার সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা, আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করতে পারেন শুভেন্দু
Related Articles
Check Also
Close







