রেশন দুর্নীতি মামলার অভিযোগে ইডির হেফাজতে ছিল বাকিবুর রহমান। ইডির হেফাজতের মেয়াদ শেষ হলে তার জামিনের আবেদন জানায় তার আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।ব্যাঙ্কশাল আদালতের বিচারক নির্দেশ দেন,”১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে বাকিবুর রহমানকে।
আজ ইডির মেয়াদ শেষ হলে আদালতে পেশ করা হয় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমানকে। সেখানেই তার জামিনের আবেদন জানায় বাকিবুরের আইনজীবী। তবে সেই আবেদনের বিরোধিতা করেছিল ইডির আইনজীবী। আদালতের সামনে তিনি বলেন,”বাকিবুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেশনের খাদ্যশস্য পাচারের ৩টি অভিযোগ আগেই হয়েছিল। কিন্তু প্রভাবশালীর হাত মাথায় থাকায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। গ্রেফতার করা তো দূরে থাক, তাঁকে জেরা পর্যন্ত করা হয়নি। এই অভিযুক্ত জামিন পেলে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে।” শেষমেষ সেই আবেদন খারিজ করে আদালত। জেল হেফাজতে থাকাকালীন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডির কর্তৃপক্ষরা।
এরপর ইডির আইনজীবীর তরফ থেকে আরও বলা হয়,”তদন্ত সবে শুরু হয়েছে। এখনো অনেক তথ্য উঠে আসবে বলে আশা করি। সেজন্য অভিযুক্তকে ফের জেরা করতে হতে পারে।”শুধু তাই নয় এই বাকি ভোরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণও পেশ করে ইডির আইনজীবী। তার দাবি,” ৩ টি সংস্থার যৌথভাবে বোর্ড অফ ডিরেক্টারের সদস্য ছিলেন বাকিবুর ও জ্যোতিপ্রিয়র পরিবারের সদস্যরা। ওই সংস্থাগুলি থেকে জ্যোতিপ্রিয় কে ১২, কোটি টাকা ঋণ দেওয়া হয়।”সব কথা শুনে বাকিবুর ও জ্যোতিপ্রিয়কে মুখোমুখি জেরা করার নির্দেশ দেন আদালত।







