কল্যাণীতে তিন জেলা—উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি—নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যে উৎসবের আবহে পালন করা হবে। আয়ুষ দফতরকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বুধবার বিকেলেই আবেদনপত্র প্রকাশ করা হবে। অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যাবে। যত দ্রুত নাম নথিভুক্ত হবে, তত দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পৌঁছে যাবে বলে জানান তিনি। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথী প্রকল্পকে ধীরে ধীরে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া ‘মুখ্যমন্ত্রীকে বলো’ কর্মসূচির নাম বদলে ‘আপনার সরকারকে বলুন’ করা হচ্ছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।







