ক্রাইমদেশ

মোবাইল কিনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার দোকানদার

পাটনায় এক মোবাইল দোকানের মালিকের বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাটনার নিকটবর্তী বাঢ়ে মোবাইল কিনতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী। অভিযুক্ত, বিকাশ কুমার নামের ওই দোকানদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী ওই নারী পুলিশকে জানান, তিনি বাঢ়ের স্টেশন বাজার পোস্ট অফিস গলিতে অবস্থিত বিকাশের দোকানে একটি মোবাইল কিনতে গিয়েছিলেন। মোবাইলটির দাম ৪৮০০ টাকা মিটিয়ে দেওয়ার পর বিকাশ তাকে মোবাইলটি দেওয়ার জন্য বিজলি গলির একটি কাপড়ের দোকানের উপরের তলায় নিয়ে যায়।

সেখানে অভিযুক্ত তার চার মাসের শিশুসন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। অভিযোগকারী নারী চিৎকার করলেও অভিযুক্তের তাতে কোনো করুণা হয়নি। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। পুলিশ বিএনএস-এর ধারা ৬৪-এর অধীনে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হননি। ঘটনার সময় ওই নারীর স্বামী গুজরাটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.