বাঙালী বাড়িতে কোনো অতিথি আসলে, আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না বাঙালীরা। চা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস তো থাকেই তার সাথে অতিথিদের জন্য থাকে আরেকটি স্পেশাল আইটেম, শিঙাড়া। ছোটো থেকে বয়স্ক সকলেই কম বেশী শিঙাড়া খেতে ভালোই বাসেন। অপরদিকে বর্ষাকালে চা এর সাথে একটু ভাজা ভাজি না থাকলে কি চলে? আবার অনেকে মাঝে মধ্যেই বিকেলের খাবারে মুড়ি-শিঙাড়া খান। কিন্তু সব ধরণের শিঙারাই তিনকোনা হয়। তার মানে কি অন্য ধরণের শিঙাড়া হয় না? হয়, একদম হয়। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন ধরণের শিঙাড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হায়দরাবাদের একটি বিশেষ শিঙাড়া, ‘লুকমি’। কিন্তু কি এই ‘লুকমি’? কি তার বিশেষত্ব ? এই ‘লুকমি’দেখতে শিঙাড়ার রং মতন ঠিকই কিন্তু এটা শিঙাড়া নয়। রেসিপিটি একটু বিশেষ ধরনের, যা আপনি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানাতে পারবেন। তো দেখে নিন এই রেসিপিটি।
১) প্রথমে মাংসের কিমা, পেঁয়াজ, আদা- রসুন,নুন, হলুদ মিশিয়ে একটি শুকনো পুর বানাতে হবে।
২) এরপর একটি পাত্রে মাপ অনুযায়ী ময়দা, ঘি, গরম জল, ডিম ও স্বাদ মত নুন দিয়ে মেখে নিন। ও তার রুটি বানান।
৩) এরপর একটি রুটির মধ্যে পুর দিয়ে উপর থেকে আর একটি একই আকারের রুটি চাপা দিয়ে দিন। রুটির চার দিক আঙুলের সাহায্যে চেপে দিন।
৪) তারপর ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লুকমি।







