বিদেশ

রুশ মাটিতে ‘উড়ন্ত আগুন’! তেল ডিপোয় হামলা চালাল ইউক্রেন

তীব্র উত্তেজনার মধ্যেই ফের উত্তপ্ত হল রাশিয়া-ইউক্রেন সংঘাত। রাশিয়ার এক তেল সংরক্ষণ কেন্দ্রে চালানো ইউক্রেনের ড্রোন হামলায় দাউদাউ করে জ্বলে উঠল বহু তেল ট্যাঙ্ক। বিশাল অগ্নিকাণ্ডে এলাকা কার্যত অচল হয়ে পড়ে। আন্তর্জাতিক স্তরে এই হামলাকে ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক চর্চা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাশিয়ার ভিতরে একটি তেল ডিপোতে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। আক্রমণের মূল লক্ষ্য ছিল সংরক্ষিত তেল ট্যাঙ্কগুলি। হামলার সঙ্গে সঙ্গেই তীব্র বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে ডিপো জুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে নামানো হয় প্রায় ১২০ জনের একটি বিশাল দমকল বাহিনী।

রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, হামলার সময় প্রায় শতাধিক ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করেছে তাদের সেনা। তবে, হামলার আগে কয়েকটি ড্রোন ডিপোর ভেতরে ঢুকে পড়ায় এই অগ্নিকাণ্ড। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে বলেন, “শান্তির পথ না ধরলে রাশিয়াকে ভুগতে হবে।” পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়েও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ইউক্রেনকে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু রাশিয়া-ইউক্রেন নয়, গোটা বিশ্ব রাজনীতির উপর প্রভাব ফেলতে পারে। যুদ্ধ থামার সম্ভাবনা এখনও অদূরদৃষ্টিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.