রাজনীতি

উপর্নিবাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল শিবিরে রদবদলের শঙ্কা, শীর্ষ নেতারা এবার কীভাবে নিজেদের পদ বাঁচাবেন?

উপর্নিবাচনের পরেই তৃণমূল কংগ্রেসের ব্যাপক রদবদলের সম্ভাবনা ঘনিয়ে এসেছে। শহর ও গ্রামীণ এলাকায় পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ব্লক এবং জেলা সভাপতির পদেও ঘটতে পারে পরিবর্তন। দলীয় নেতাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে প্রশ্ন ও কৌতূহল ক্রমেই বাড়ছে, তবে শেষ সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।শীর্ষ নেতাদের মতে, ২৩শে নভেম্বর উপনির্বাচনের ফল প্রকাশের পরই এই রদবদল পরিষ্কার হবে।
এ বছরের লোকসভা নির্বাচনের পর থেকেই দলীয় স্তরে রদবদলের আলোচনা শুরু হয়, যা আরও তীব্র হয় ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৬০-৬৫টি পুরসভা ও ১০-১২টি জেলার সভাপতির পদে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। অভিষেকের কথার পর, শহরাঞ্চলে যেসব এলাকায় তৃণমূলের ফল ভালো হয়নি, সেখানে পরিবর্তন সম্ভাবনা প্রবল।

দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পুরসভাগুলির কার্যকারিতা নিয়ে রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে, শহর ও গ্রামীণ অঞ্চলে দায়িত্বে থাকা নেতাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে।
এছাড়াও দলীয় সূত্রে খবর, বিভিন্ন জেলার চেয়ারম্যানরা কলকাতায় এসে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাঁদের একটাই প্রশ্ন- তারা পদে থাকবেন তো? এই পরিস্থিতির মধ্যেই তৃণমূল ভবনে বেশ কিছু জেলার পুরপ্রধান ও জেলা সভাপতির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে ১০ জন নেতার বদলি হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.