জেলা

ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, উলটে গেল কলা বোঝাই লরি

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ডেবরা হরিমতি স্কুলের সামনে একটি কলা বোঝাই লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। লরিটি খড়্গপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘুমের ঘোরেই স্টিয়ারিং থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। লরির উলটে যাওয়া অবস্থায় রাস্তায় ছড়িয়ে পড়ে কলা। সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও চালক এবং সহকারী আংশিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত লরিটি ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.