বিনোদন

অসুস্থ শ্রীলেখা ; জন্মদিনের পার্টিতে নেই কোনো ওয়াইনের উল্লাস !

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই অভিনেত্রীর জন্মদিন। প্রতিবছর এই দিনটি বন্ধু এবং আত্মীয়দের সাথে অনুষ্ঠান করে জন্মদিন পালন করেন।একদিন আগে থেকেই শুরু হয়ে যায় জন্মদিনের জোগাড়। গত বছর নিজের জন্মদিনে মদ্যপান করার ভিডিও ভাইরাল হওয়ার ফলে বিতর্কের শিরোনামে উঠে আসে শ্রীলেখা। তবে এই বছর জন্মদিনের অনুষ্ঠান সম্পূর্ণ ভিন্ন। অভিনেত্রীর মেয়ে ঐশী বিছানায় এমনকি অভিনেত্রী নিজেও অসুস্থ। অসহ্য মাথা যন্ত্রণা। জ্বর জ্বর ভাব। মেয়েরও তেমনই অবস্থা। বেশ কিছুদিন আগে ডেঙ্গি ধরা পড়েছিল। তাহলে কি শ্রীলেখার ডেঙ্গি হয়েছে ? কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

শ্রীলেখা মিত্র বলেছেন, “খুব মাথা যন্ত্রণা। কিছু ক্ষণ পরেই ডেঙ্গি পরীক্ষা করতে আসবে। একদম ভাল লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না। জন্মদিনের আগেই এমন অসুস্থতা।বাড়িতেই থাকব জন্মদিনে। উদ্‌যাপনের তেমন তো কোনও পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন।”

অভিনেত্রী পেজ থেকে অনেক কাজই কমিয়ে ফেলেছেন । এছাড়াও নিজের পরিচালনায় মন দিয়েছেন। সম্প্রতি তাঁর হিন্দি সিরিজ়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মেয়ে দ্বাদশ শ্রেণির পড়া চুকিয়ে কলেজে গেলে তিনিও হয়তো মন দেবেন মুম্বইয়ের কাজে। এ ছাড়াও এ বছরই শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’ ছবির কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.