দেশ

ভারতীয় সেনার ঝুলিতে ঢুকছে নতুন ‘ঘাতক’অস্ত্র, ঘুম ছুটবে শত্রুপক্ষের!

নিরাপত্তা আঁটোসাঁটো করতে চলেছে ভারত। প্রতিরক্ষা শক্তি আরও বলিষ্ঠ করতে এবার নতুন করে বিশাল অস্ত্রভাণ্ডার গড়ার পথে এগোচ্ছে কেন্দ্র। সেনাবাহিনীর জন্য ৬৭ হাজার কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা প্রকল্পে সিলমোহর দিল প্রতিরক্ষা মন্ত্রক। এই বরাদ্দের আওতায় ভারতীয় সেনার হাতে আসছে ১১০টি নতুন ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও ৮৭টি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন।

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৮৭টি ড্রোন কেনার জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণে আগামী এক দশকে আরও ১১ হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র। এই ড্রোনগুলো ৬০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হবে এবং একটি ভারতীয় সংস্থা বিদেশি নির্মাতার সঙ্গে যৌথভাবে এটি তৈরি করবে।

অন্যদিকে, ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আরও সংখ্যায় অন্তর্ভুক্ত হতে চলেছে সেনার ভাঁড়ারে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে তিনগুণ গতিতে ছুটতে পারে। স্থল, সমুদ্র কিংবা আকাশ—সব মাধ্যম থেকেই এটি ছোড়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এর উচ্চ ক্ষমতা ও নির্ভরযোগ্যতা ভারতীয় সেনার প্রতিরক্ষা ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলবে।

কেন্দ্রের লক্ষ্য শুধু অস্ত্র কেনা নয়, সেই সঙ্গে ব্রহ্মসকে আরও আধুনিক করে তোলা। এর গতি ও পাল্লা বাড়াতে ইতিমধ্যেই পাঁচ ধাপের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সেনা আধুনিকীকরণের পথে জোর কদমে হাঁটছে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.