বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই আবহাওয়ায় ফের সামনে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। এবার এক পেট্রোল পাম্পের মালিককে প্রকাশ্য দিবালোকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠ আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তার বিরুদ্ধে। এরপর পুলিশের দরস্ত হন আক্রান্ত পেট্রোল পাম্পের কর্ণধার।
আক্রান্ত ব্যবসায়ী সুমনা দাস রায়ের অভিযোগ, মঙ্গলবার দুপুরে একদল লোক নিয়ে পাম্পে হাজির হন কবিতা। তাঁরা জোর করে পাম্প বন্ধ করতে বলেন। সুমনা রাজি না হওয়ায় পাম্পের মধ্যেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ফুলবাগান থানায় এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার কর আইএনটিইউসির নেত্রী কবিতা গুপ্ত। তাদের পাল্টা দাবি, সুমনার বাবার মৃত্যুর আগে পাম্পে কর্মরত ছিল প্রায় ১২ জন কর্মীর প্রাপ্য বকেয়া মেটানো হয়নি। এই নিয়েই কথা বলতে গিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, সুমনা তাঁকে গালিগালাজ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও অশ্রাব্য মন্তব্য করেন দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
এ প্রসঙ্গে পাম্পের মালিক আইএনটিটিইউসি নেত্রী সুমনা দাস রায় জানিয়েছেন, “যেহেতু আগের লোকজন কাজ করছেন না পুলিশ বলেছিল যাতে নতুন লোকজন নিয়ে কাজ চালাই। আমি সেই মতো নতুন স্টাফ নিয়েই কাজ চালাচ্ছিলাম। ওই আইএনটিটিইউসি কবিতা গুপ্তা পাম্পে ঢোকেন। তারপর পুরনো কর্মচারিরা মিলে আমার এই ছেলেদের মারে। আমায় অ্যাটাক করে। যাঁরা বাঁচাতে যায় তাঁকেও মেরেছে। তারপর গালিগালাজ তো আছেই। এরপরই পুলিশে ফোন করি। পুলিশ এসে দেখে। আমার কাছে কোর্টের অর্ডার আছে যাতে পেট্রোল পাম্পের ভিতর কিছু অশান্তি না হয়। ওরা বলছে, আমরা কোনও কোর্টের অর্ডার মানি না।”
এপ্রসঙ্গে আইএনটিটিইউসির নেত্রী কবিতা গুপ্ত জানিয়েছেন, “আমি INTTUC করি। ওখানে ২৫ জন কাজ করত। দুমাস ধরে টাকা দেয় না। আমি ওই মহিলার সঙ্গে কথা বলেছিলাম। ছাঁটাই হওয়া কর্মীদের বিরুদ্ধে। আমি যখন কথা বলি পায়ের উপর পা তুলে কথা বলছে। আমার মুখ্যমন্ত্রীকে তুলে গালিগালাজ করছে। আমি ক্যামেরায় বলছি ও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে আমি আবার মারব।”







