রাজ্য

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা, ১০ জুলাইয়ের পর আবেদনকারীরা কবে পাবেন টাকা?

রাজ্যে বিজেপি সরকারের একশো দিন পূর্ণ হয়েছে ১৭ অগস্ট, সোমবার। আর সেই দিনই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। চলতি অগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন। তবে ১০ জুলাইয়ের পর যাঁরা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাঁরা কবে থেকে টাকা পাবেন, তা নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন। সেই বিষয়ে এবার স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেখানে সাংবাদিকরা ১০ জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের টাকা পাওয়ার সময়সীমা জানতে চান। জবাবে সচিব জানান, এই প্রকল্পে যত বেশি সংখ্যক মহিলাকে অন্তর্ভুক্ত করা যায়, সেটিই সরকারের লক্ষ্য। আবেদন জমা পড়ার পর প্রথমে এনকোয়ারি, তারপর ভেরিফিকেশন এবং সবশেষে অ্যাপ্রুভালের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই যাচাই-বাছাই এখনও চলছে। প্রক্রিয়া শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা। ইতিমধ্যেই তিন পাতার ফর্ম পূরণ করে বহু মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম চূড়ান্ত হয়েছে এবং তাঁরা অগস্ট মাসের টাকা পাচ্ছেন।

অন্যদিকে, ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ভেরিফিকেশনের সময় প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছে বলেও জানা গিয়েছে। তবে তাঁদের ক্ষেত্রেও সংশোধন বা পুনরায় সুযোগ পাওয়ার ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার অপেক্ষারও এবার অবসান হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.