রাজ্য

সিপিএমের কাছে প্রশ্ন রাহুলের, ৩৪ বছরের বাম শাসনের সাথে বিদ্বেষ ছিল কংগ্রেসের এর পরও বিজেপি বাড়ল কি ভাবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্ আক্রমণে চলে গেলেও এখনও ভোট যুদ্ধে প্রকাশ্যে শান্তির বার্তা দিয়ে চলেছেন রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব।সিপিএম নেতাদের সঙ্গে আলাদা ভাবে আলোচনা করে গেলেন রাহুল গান্ধী ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ র ফাঁকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ রাজ্যে।

এছাড়াও জানতে চাইলেন বাংলায় বিজেপির আসন বৃদ্ধির পাওয়ার রহস্য কি!

বাংলার নানান জায়গাতে যখন তৃণমূল নেত্রী যখন সিপিএম ও কংগ্রেসকে তুলোধোনা করছেন ঠিক সেই সময়ে সিপিএম নেতাদের সঙ্গে আলাপ আলোচনা সারলেল কংগ্রেস সাংসদ।

মালদহে সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে একই বাসে তুলে নিলেন রাহুল ‘ ন্যায় যাত্রা’র পথের উদ্দেশ্যে। দীর্ঘ আলোচনা হয়েছে যাত্রা পথে দুজনের। এর পর রাহুলের সাথে আরো আলোচনা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। রাহুলের ন্যায় যাত্রায় শুক্রবার বীরভূমে আরো এক জন সিপিএমের সদস্য রামচন্দ্র ডোমের থাকার কথা ছিল। তবে পরিবারের আত্মীয় বিয়োগের জন্যই শেষ পর্যন্ত আসতে পারেন নি রামচন্দ্র বাবু। সিপিএমের অন্য প্রতিনিধিরা এবং বীরভূমের জেলা সম্পাদক গৌতম ঘোষ সেই দিন উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন ‘ন্যায় যাত্রা’তে অংশ গ্রহণ করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.