রবিবার কালনার হিন্দু গার্লস হাই স্কুলে ঘটল অদ্ভুত এক ঘটনা। এসএসসি পরীক্ষার দিন, নিরাপত্তার কারণে আগেই নির্দেশ ছিল—কোনও ধাতব বস্তু নিয়ে হলে প্রবেশ করা যাবে না। তাই বিবাহিত মহিলাদের শাখা, পলা, নোয়া খুলে ঢোকার নিয়মও জানানো হয়েছিল।
কিন্তু এক নববিবাহিতা পরীক্ষার্থী সোজা জানিয়ে দেন—“আমার বিয়ের বয়স এক মাসও হয়নি, নোয়া আমি কোনওভাবেই খুলব না। পরীক্ষা যদি না দিতে হয়, তবে দেব না।” এরপরেই তিনি পরীক্ষা না দিয়েই কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যান।
ঘটনার খবর ছড়াতেই অভিভাবকদের প্রশ্ন—সধবা মেয়েদের সিঁদুর-শাখা-নোয়া খোলার নিয়ম কেন হবে? অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে এ নিয়ে কোনও অভিযোগ পৌঁছায়নি।
অবশেষে জানা গেল, কড়া নিরাপত্তার কারণে সেদিন সেই পরীক্ষার্থীকেই নোয়া খুলে বসতে হয়েছিল পরীক্ষার হলে।







