আবহাওয়ারাজ্য

তীব্র গরমের দাবদাহের মাঝে স্বস্তির নিঃশ্বাস, কী বলছে আবহাওয়া দেখেনিন

তীব্র গরমের মাঝে স্বস্তির নিঃশ্বাস পাবে বঙ্গ।
পুরো মার্চ মাস প্রখর তাপপ্রবাহের পর এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে উঠতে পারে ঝড়ও। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কালবৈশাখীর সাক্ষী থাকতে চলেছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ ভার। সূর্যি মামার দেখা নেই।
কোথাও আংশিক তো আবার কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ। বিকেলের দিকে ঝড় বৃষ্টির হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। তবে এর ফলে তাপমাত্রা পরিবর্তনের বিশেষ কোন সম্ভাবনা নেই।
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া সম্ভবনা রয়েছে। সপ্তাহান্তে শনিবার এবং রবিবার বৃষ্টি কমবে। তবে ফের সোমবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.