রাজ্য

‘মেধার অপমৃত্যু’ সুপ্রিম কোর্টের রায়ে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, তালিকা প্রকাশের জন্য কর্মবিরতির ডাক

সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় রায়ের পর রাজ্যজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এই রায়কে ‘মেধার অপমৃত্যু’ বলে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে।
এক সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতারা বলেন, “এই রায়ে রাজ্যের মেধার ক্ষতি হয়েছে। আবেগের বশে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। লড়াইয়ের পথ এখনও খোলা আছে।”
তাঁরা আরও বলেন, “সুপার নিউমেরিক পোস্টের জন্য দ্রুত মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। আমরা চাই, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে আবার যাওয়া যাবে। মিরর ইমেজ থেকে যোগ্য ও অযোগ্য বাছাই করা হোক।”
যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আগামী ৫ তারিখ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিরোধী নেতারা বলেন, “যাদের চাকরি গেল, তাদের পাশে দাঁড়াতে আমরা ১ দিনের কর্মবিরতিতে যাব। এখনও সময় আছে, পৃথক তালিকা করুন। আন্দোলন ছাড়া সরকার তালিকা প্রকাশ করবে না।”
মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ‘ধিক্কার’ জানিয়ে বিরোধী নেতারা বলেন, “গ্রেফতারি এড়ানোর জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, যোগ্য প্রার্থীদের বাঁচাতে নয়। সমস্ত মন্ত্রী-আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। প্রমাণ আছে। যোগ্যদের চাকরি বাতিল করা চলবে না। অন্য রাজ্যে মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে এ রাজ্যে কেন গ্রেফতারি হবে না?”
তাঁরা আরও বলেন, “আমরা চাই, মুখ্যমন্ত্রী ওই বৈঠকে দুটি তালিকা নিয়ে যাবেন। তাতেই সবাই কৃতজ্ঞ থাকবেন। মামলা অনেক দিন ধরে চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। এখনও বলছেন সময় দেয়নি। কাটমানি পেয়েছেন বলেই তাদের হয়ে গলা ফাটাচ্ছেন। কোর্টে তথ্য চেপে গেছেন, আর এখন বলছেন বিরোধী দলের দোষ। আজ উনি অযোগ্যদের হয়েই গলা ফাটিয়েছেন। তিনিও জানেন, যদি পৃথক তালিকা হয়, তাহলে এর সমাধান করা সম্ভব।”
চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারাও এই রায়ের বিরুদ্ধে পথে নেমেছেন। তাঁরা অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.