দেশ

শ্রীনগরের মসজিদে ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা জম্মু-কাশ্মীরে। শুক্রবার আগুন লেগে যায় একটি মসজিদে। আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পরে গৌসিয়া কলোনির তাবরদার মহল্লায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের বাহিনী।

গতকাল অন্যান্য দিনের মতো কর্মকান্ড চলছিল মসজিদে। তবে আচমকাই সেই মসজিদের ভেতরে আগুন লেগে যায়। ওই এলাকাটি প্রচন্ড ঘিঞ্জি থাকায় যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। সেই আগুনের দাবানল ছড়িয়ে পরে মসজিদের পাশের দুই থেকে তিনটে বাড়িতে। তবে খবর পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকলের বাহিনী।

সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় মসজিদ ও বাড়িগুলো। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই রয়েছে। তবে হতাহতের কোন রকম খবর পাওয়া যায়নি। তবে আচমকা কিভাবে এই মসজিদে আগুন লাগল সেই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.