তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। ১৪ সেকেন্ডের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে ‘পরে কথা বলব’।
কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন এবং সঙ্গে লেখেন ‘মিস্টার অধিকারী ভয় পান। এখান থেকে পালিয়ে যান। অতীত আপনার সাথে একইভাবে ধরা দেয়। অপরাধবোধ লুকনোর চেষ্টা করলে নিজেকে প্রকাশ করার একটি উপায় আছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন ‘তৃণমূল বলছে সিবিআই কেন ডাকছে না শুভেন্দু অধিকারীকে ?’ পাল্টা শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে ‘পরে কথা বলব।’







