রাজ্য

কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্র নেতার বিয়ের আইবুড়ো ভাত অনুষ্ঠান

জানা যায়, এক সময় মহিষাদল রাজ কলেজের ছাত্র রাজনীতি করতো দেবাশীষ সাসকা নামের যে TMCP নেতা, বর্তমানে সেই তিনি রাজ কলেজেরই অশিক্ষক কর্মচারী।
তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। কলেজের ভেতরে রুমের মধ্যে এভাবে আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলেই। এই কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। এমন ঘটনা বাঞ্চনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, ঘটনার বিষয়ে খবর নেবেন বলে দায়সারা উত্তর দিয়েছেন কলেজেরই প্রিন্সিপাল গৌতম মাইতি। তবে ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.