স্বাধীকার ভঙ্গের নোটিশ পাওয়ার পরেও বিরোধী দলনেতা নিজের অবস্থানে অনড় থাকায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে পুনরায় সতর্ক করেছেন। বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, ‘‘বিরোধী দলের এমন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’ তিনি জানান, ‘‘বিধানসভা কখনোই দুর্বল নয় এবং এর কার্যক্রম নিয়ে বাইরের সমালোচনা করলে বিধানসভা যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম।’’
অধ্যক্ষ আরও বলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের যে নোটিশ দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। পরবর্তী অধিবেশনের আগে কমিটিকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, বিধানসভা কোনওভাবে অসতর্ক বা দুর্বল নয়, এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে।







