কলকাতাক্রাইমরাজ্য

কসবা ল কলেজ কাণ্ড: ছাত্রী নির্যাতনের ঘটনায় পঠনপাঠন বন্ধ, বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে অভিযোগ নতুন কিছু নয়। শিক্ষক নিয়োগ থেকে পঠন-পাঠনের গুণমান প্রায় সব ক্ষেত্রেই বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে। এবার সেই অভিযোগের আগুনে ঘি ঢালল কসবা ল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। যেখানে কলেজ চত্বরেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। শিক্ষাঙ্গনের মধ্যেই নারী নিরাপত্তা প্রশ্নের মুখে।

২৫ মে সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ সামনে আসে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র-সহ আরও দুই অভিযুক্তকে। ঘটনায় শাসক দলের অঙ্গসংগঠনের প্রাক্তন নেতা জড়িয়ে থাকায় চাপ বেড়েছে তৃণমূল নেতৃত্বের উপর। এই পরিস্থিতিতে আরও বিতর্ক উস্কে দিয়েছে কলেজ পরিচালন সমিতির সাম্প্রতিক সিদ্ধান্ত যার আওতায় আপাতত বন্ধ রাখা হয়েছে সমগ্র পঠনপাঠন।

কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার তদন্ত নির্বিঘ্নে চালাতে সাময়িকভাবে ক্লাস বন্ধ রাখা হচ্ছে। কিন্তু বিরোধীদের দাবি, এই সিদ্ধান্ত দায় এড়ানোর কৌশল ছাড়া কিছুই নয়।

তাদের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন কমিটির গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনোজিৎ মিশ্র কলেজে অস্থায়ী পদে কাজ করলেও তার দাদাগিরি ও ছাত্রীদের প্রতি আচরণ নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। অথচ কোনো সময়ই তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। বরং দলীয় আনুগত্যের কারণে তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেই মত বিরোধীদের।

তাদের প্রশ্ন, এখন যারা নিয়মিত পঠনপাঠনের জন্য কলেজে ভর্তি হয়েছিল, তাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? কেবল নিরাপত্তার অজুহাতে কলেজ বন্ধ রাখলে সমস্যার সমাধান তো হবে না বরং শিক্ষাক্ষেত্রে আরও অনিশ্চয়তা তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.