রাজ্য

দিল্লির কৃষিভবনের পর এবার কলকাতার RSS অফিসে বিক্ষোভ তৃণমূলের

রাজধানীর বুকে চলছে তৃণমূলের বিক্ষোভ। সেই বিক্ষোভ এর হওয়া ছড়িয়ে পড়ল কলকাতার RSS অফিসে। এই বিষয়ে অবিলম্বে রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র। তৃণমূলের এরকম বিক্ষোভ কর্মসূচিতে তীব্র নিন্দা জানালো বিজেপির রাজ্য সভাপতি “সুকান্ত মজুমদার”।

মঙ্গলবার রাতে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গ্রেফতার করা নিয়ে, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে তৃণমূল কর্মীরা। তার মধ্যে বাদ পড়েনি কলকাতার RSS অফিস। রাত ১২ টা নাগাদ বিক্ষোভকারীরা হাজির হয় অফিসের সামনে। তখন অফিসে উপস্থিত ছিলেন “মোহন ভাগবত”। মোহন ভাগবতের সঙ্গে ছিল জেড প্লাস সিকিউরিটি সিস্টেম। কিন্তু এত কঠোর সিকিউরিটির পরেও কিভাবে বিক্ষোভ দেখাতে পারে তৃণমূলের কর্মীরা?সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।

রাজধানীর বুকে অভিষেককে আটকের পর ক্ষুব্ধ উঠেছে তৃণমূল কর্মীরা। তবে তাদের এরকম আক্রমণাত্মক বিক্ষোভ মোটেই ভালো চোখে দেখছে না কেন্দ্র। এই বিষয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার নিন্দার সুরে বলেন,”আমাদের রাজ্যে কোনও রাজনৈতিক কার্যালয়ে বিক্ষোভ অথবা হামলা হলে আমরা প্রতিরোধ করব। গোটা রাজ্যে ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তৃণমূল সবটাই দায়ী ওদের। রাজনৈতিক কার্যালয়ে বিক্ষোভ মোটেই শিষ্টাচার নয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.