আবহাওয়ারাজ্য

ফের অশনি সংকেত! রেমালের পর এবার রাজ্যে প্রবেশ ‘লা নিনার’

বছরের শুরু থেকেই যেমন শীত পড়েছিল সেরকমই তীব্র গরমও পড়েছিল। জানা গিয়েছে এবার শীত গরমের মতো বৃষ্টিপাতও হবে প্রবল। যা হয়তো গত কয়েক দশকে দেশের মানুষ দেখেনি। এমনটাই খবর পাওয়া গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। কয়েকদিন আগেই বঙ্গে আঁচড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। আর এরপর আবারও বঙ্গেকে চোখ রাঙাচ্ছে লা নিনা। এবছর ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার মূল কারণ হবে আগত ঘূর্ণিঝড় লা নিনা। এনসো জলবায়ুর তিনটি পর্যায়। এর মধ্যে একটি হল এল নিনো, যা উষ্ণ অবস্থাকে বোঝায়। অন্যদিকে অপরটি হলো জলবায়ুর একটি পর্যায় হল লা নিনা, যেটি হল নিরপেক্ষ ও শীতল।

জুন মাসেই নিরপেক্ষ অবস্থায় আবির্ভাব ঘটবে এনসো জলবায়ুর এবং জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসে তা রূপান্তরিত হয়ে যাবে লা নিনায়। আর এর ফলে এই বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে বাতাসের চাপ কমে গেলে যেই পরিস্থিতির সৃষ্টি হয় সেটিই হলো লা নিনা। এই পরিস্থিতি বেশ চরমভাবে বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করবে। লা নিনার ফলে যে শুধুমাত্র প্রবল মাত্রায় বৃষ্টিপাত হয় তা না, এর ফলে বৃদ্ধি পায় শৈত্য প্রবাহের মাত্রাও। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে লা নিনার প্রভাবে প্রবল মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে।

লা নিনার প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে এর প্রভাব বেশি পরিমাণে পড়তে পারে। ভারতের দক্ষিণ উপদ্বীপ, মধ্য ভারত ও ভারতের উত্তর-পশ্চিমের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একাধিক অঞ্চলে। তবে, ভারতের বাকি অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। যার ফলে ভারতের এই অঞ্চল গুলিতে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হতে পারে বন্যা থেকে শুরু করে ভূমিধস পর্যন্তও।

লা নিনার প্রভাবে অতিরিক্ত মাত্রায় ঝড়বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে বৃদ্ধি হতে পারে ভারত মহাসাগরের তাপমাত্রা, যার ফলে বৃদ্ধি পায় ঘূর্ণিঝড়ের প্রবণতাও। এর ফলে চলতি বছরে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝড়বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারতের অন্যান্য রাজ্যেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.