অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা (Cyclone Montha)। উপকূল অতিক্রম করার পর সেটি ক্রমে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন, বহু জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বৃষ্টিপ্রবণতা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—এই জেলাগুলিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।







