বিনোদন

স্বামীকে ‘ছাপরি দোকানদার’ বলায় ক্ষুব্ধ অভিনেত্রী। পাল্টা জবাব স্বরা ভাস্করের।

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখতে দু’বার ভাবেন যারা, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও স্বরা ভাস্কর। সম্প্রতি চর্চায় এলেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। এর আগেও রাজনৈতিক মতামতের জন্য চর্চায় ছিলেন তিনি এবং কটাক্ষের শিকারও হয়েছেন। আবার ভিন্নধর্মে বিবাহ করার জন্য তাকে কটাক্ষও করা হয়েছে। এবার ফের তির্যক মন্তব্যের মুখে তিনি।

আজ থেকে প্রায় ২ বছর আগে, অর্থাৎ ২০২৩ সালে রাজনীতিবিদ ফহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য তাকে কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি ছোট পর্দার এক অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-য় গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন তারা। এই ছবি দেখে ফহাদকে ‘ছাপরি’ বলে আক্রমণ করতে শুরু করেন অনেকে। আবার তারকা দম্পতির উদ্দেশ্যে একজন সোশ্যাল মিডিয়ার কমেন্টে লিখেছেন, “ডোংরি থেকে ছাপরি স্বামীকে একটা রিয়্যালিটি শোয়ে নিয়ে এসেছেন স্বরা ভাস্কর। স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।”

এই মন্তব্যে খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। সেই কমেন্টে তিনি লেখেন, “এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্ন মানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।”

তিনি আরোও লেখেন,“ডোংরি বা অন্য কোনও এলাকার রাস্তার দোকানদার হওয়ার মধ্যে খারাপ কিছু নেই। বুঝেছেন, জাত্যাভিমানে ভরা মূর্খের দল?” স্বরার অনুরাগীরা তাঁকে এই জবাবের জন্য কুর্নিশ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.