রাজ্য

দক্ষিন পূর্ব রেলে আগামীকাল বাতিল বহু ট্রেন। যাত্রী ভোগান্তির আশংকা

নিজস্ব সংবাদদাতা: আগামী কাল রবিবার, ছুটির দিনে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভার ব্রিজের কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে আগামিকাল রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.