হরিদেবপুরের কবরডাঙ্গায় মর্মান্তিক ঘটনা। ইডেন ট্রলি নামের একটি আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬৯ বছরের এক বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে হঠাৎ করেই আবাসনের ছাদ থেকে পড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।







